এই আতর দোকানের ক্রেতা ছিলেন রবী ঠাকুর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ এএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
কোলাহলময় কোলকাতা শহর। চারদিকে মম করছে সুগন্ধ৷ নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট৷ প্রাচীন নগরী কলকাতার আতর সাম্রাজ্য আটকে গিয়েছে এই অঞ্চলে। যেখানে আলাদা করে জায়গা করে নিয়েছে খুদা বক্স ও নবি বক্স পারফিউমার্স৷ ১৮২৪ সালে তৈরি এই দোকানে একসময় আতরের খদ্দের ছিলেন রবীন্দ্রনাথ, নেতাজি থেকে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান, নবাব ওয়াজিদ আলি শাহ৷
একসময় নবাবদের মহল থেকে বাঙালি বনেদি বাড়িতে আতরের চল ছিল৷ ঋতু বদলের সঙ্গে আতরের সংগ্রহ বদলাতেন গন্ধবিলাসীরা৷ তবে এ শহরে আতরের ব্যবহার বাড়ে লখনউর নির্বাসিত নবাব ওয়াজেদ আলি শাহ কলকাতায় আসার পর থেকেই ৷ ১৮৫৬ সালে নবাব ওয়াজেদ আলি কলকাতায় এসেছিলেন৷ কিন্তু তাঁর আগেই অর্থাৎ ১৮২৪ সালে খুদা বক্স ও তাঁর ছেলে নবি বক্স কনৌজের কারখানা থেকে সুগন্ধি নিয়ে আসেন কলকাতায়৷
রাস্তায় তেমন আলোর ব্যবস্থা না থাকায় ভোর পাঁচটা থেকে শুরু হত বেচা-কেনা৷ সন্ধ্যের মধ্যে বন্ধ হয়ে যেত দোকান৷ রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলানা আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান, প্রয়াত রাজ্যপাল নুরুল হাসান, নবাব ওয়াজিদ আলি শাহ ও পরে তাংর বংশধরদের আতরের বরাত পেতেন খুদা বক্স৷
খুদা বক্স ও নবি বক্স পারফিউমার্সের নবম বংশধর নেয়াজউদ্দিন আল্লা বক্স ও সফিকুদ্দিন আল্লা বক্স বলেন, “আমরা শুনেছি রবীন্দ্রনাথের গোলাপ আর জুঁইয়ের গন্ধ৷তখন এ শহরেও আতর তৈরি হত৷বেঙ্গল কেমিক্যালসের উল্টো দিকে ফুলে বাগিচা ছিল৷ সেখানকার ফুল দিয়ে অনেক আতর তৈরি হয়েছে৷এখন মুম্বই, কনৌজ থেকেই আতর আসে৷”
তাঁদের কথায়, “দামি আতরের বিক্রি এখন খুবই কম৷এখন মূলত ৫০-১০০ টাকার আতরের চাহিদাই বেশি৷এগুলো সব সিন্থেটিক আতর৷আসল আতরের অনেক দাম৷ খাস আতর তৈরিতে চন্দন তেল লাগে৷ যা এখন দুর্মূল্য৷ ১০ গ্রাম আসল আতরের নূন্যতম দাম হাজার টাকার মতো৷ চার-পাঁচ হাজার টাকারও আতর আছে৷”
১৪১ বছরের আরও এক পুরোনো রবীন্দ্র সরণির তাজ সুর্মা ও আতর স্টোর্সের মালিক জামালুদ্দিনের কথাতেও স্পষ্ট, দাবি আতরের ক্রেতা দিন দিন কমছে৷ ফলে ক্রমশ হারিয়ে যাচ্ছে খস, উদ, গোলাপ, মালতি, মজমুয়ার মতো দামি আতর৷পারফিউম, বডি স্প্রের সঙ্গে পাল্লা দিয়ে আতরের সুগন্ধ কতদিন দীর্ঘস্থায়ী হবে, এখন সে প্রশ্নই ভাবাচ্ছে শতবর্ষ পেরোনো আতর বিক্রেতাদের৷
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


